বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৬
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে।
জানা যায়, গ্রামের আনোয়ার হোসেন (আঙ্গুর মিয়া) ও বেদার উদ্দিন জন্টি গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ঘটনার দিন দুপুরে আঙ্গুর মিয়া তার ছেলে জুয়েল সামাদকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে রোপনকরা গাছের পরিচর্যা করতে গেলে জন্টি গংরা প্রাণে মারার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে আঙ্গুর মিয়া জানান। খবর পেয়ে তার (আঙ্গুর মিয়া) পক্ষের লোকজন ছুটে এলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। হামলায় আহতরা হলেন আঙ্গুর মিয়া (৬৫), তার ছেলে সাহেল সামাদ (৩০) ও জুয়েল সামাদ (১৬), গ্রামের আবদুল বাছিত (৩৮), শাওন (২০), ফয়সল (২৯)। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে কথা হলে আনোয়ার হোসেন জানান, আমার মালিকানা জমি দখলে নিতে গ্রামের ভ‚মিখেকো বেদার উদ্দিন জন্টি ও শিহাব গংরা মরিয়া হয়ে উঠেছে। এর আগেও তারা আমি ও আমার পক্ষের লোকদের জড়িয়ে মামলা দেয়। জায়গা ছেড়ে দিতে অব্যাহত হুমকীও দেয়। ঘটনার দিন জন্টি ও শিহাবের নেতৃত্বে সালেহ, নুনু, দলু, আবদুর রহমানের সংঘবদ্ধ সন্ত্রাসীদল বন্দুক, পিস্তল, রামদা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
অভিযুক্ত জন্টি অভিযোগ অস্বীকার করে বলেন, অন্ত্রসহ আঙ্গুর মিয়া গ্রামের খেলার মাঠ দখলের উদ্দেশ্যে গেলে গ্রামবাসির প্রতিরোধের মুখে বন্দুকসহ অন্যান্য অন্ত্র ফেলে যায়।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ আবদুল হাই জানান, ঘটনার খবর পেয়েছি। তবে এনিয়ে কেউ এখনো অভিযোগ করেনি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed