সিলেটে হামলায় আহত ইমরান জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি ও গ্রামীন ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালক ইমরান আহমদ। সোমবার রাতে সিলেট নগরীর মধূশহীদে প্রতিষ্টানের সামনে দাড়িয়ে ছিলেন তিনি। এসময় কয়েকজন দুর্বৃত্ত ক্লিনিকের স্টাফ ও রোগীর স্বজনদের উপর হামলা চালায়। এটি দেখে নিজের জীবন দিয়ে ক্লিনিকের কলাপসিবল গেইট লাগাতে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। বর্তমানে ইমরান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ক্লিনিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কিছু বখাটে ক্লিনিকের সামনে আড্ডা দিয়ে আসছিল। ক্লিনিক কর্তৃপক্ষ তাদেরকে বাঁধা দিয়ে আসলেও কোন কাজ হয়নি। সোমবার দিবাগত রাত ২টার দিকে সেহরীর আগে বেশ কয়েকজন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় ক্লিনিকের পরিচালক সম্রাট রোগীদের কথা চিন্তা করে আড্ডা না দিয়ে চলে যাওয়ার জন্য বলেন। এ সময় সন্ত্রাসীরা তার উপর ক্ষেপে যায় এবং তাকে মারধর করে। ভাগ্যক্রমে তাদের হাত থেকে পালিয়ে বাঁচলেও হাসপাতালের সামনে থাকা রোগীর স্বজন ও স্টাফদের উপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা। সেখান থেকে তারা হামলা চালিয়ে ক্লিনিকের ভেতর ঢুকেও হামালা চালায়। এসময় পার্কিং প্যালেসের সামনে দাড়িয়ে থাকা ইমরান প্রতিষ্টানের ভেতর যাতে সন্ত্রাসীরা ঢুকতে না পারে সেজন্য দৌড়ে এসে কলাপসিবল গেইট লাগাতে যান।
তাদেরকে ভেতরে রেখে কেন গেইট লাগানো হল এমন প্রশ্ন করে তাকে রাম দা দিয়ে উপুর্যপরি কোপাতে থাকে। হামলায় অজ্ঞান হয়ে পড়লে ক্লিনিকের অয়া ও ওয়ার্ড বয়রা এসে মূমূর্ষ অবস্থায় ইমরানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সঙ্কটাপন্ন অবস্থায় ইমরানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরো রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন তার দুই হাতের বেশ কয়েকটি রগ কেটে গেছে। তার অবস্থা এখনো শঙ্কটাপন্ন।
এদিকে ঘটনার সংবাদ শুনে ভোরে হাসপাতালে ছুটে যান স্থানীয় কাউন্সিলর আমজাদ হোসেন আবজাদ। তিনি জানান, এ হামলার প্রতিবাদে তাদের এলাকার লোকজন মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। তিনি সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবসীর সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে ইমরানের বড় ভাই রুবেল আহমদ বলেন, আমার ভাইয়ের অবস্থা শঙ্কটাপন্ন। আমরা ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, আমরা শুনেছি। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।
এদিকে ইমরানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে সভাপতি রাজ কুমার দাস তনু ও সাধারন সম্পাদক সুব্রত বসু বাপ্পা বিবৃতিতে, হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না গেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed