এসএসসি ও এইচএসসির মার্কশিট পাওয়া যাবে অনলাইনে
বৈশাখী নিউজ ডেস্ক : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বা মার্কশিট অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কমিটি।
সম্প্রতি ঢাকায় শিক্ষা বোর্ডগুলোর কেন্দ্রীয় সমন্বয় কমিটি ‘আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিল ২০১৫-এর পরবর্তী এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার মার্কশিট অনলাইনে প্রকাশ করা হবে।
তিনি বলেন, এ ব্যাপারে আদালতের একটি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী কোনো শিক্ষার্থী চাইলে তাকে বোর্ড থেকে মার্কশিট দিতে বাধ্য। তাই সব শিক্ষার্থীই যাতে বিড়ম্বনাহীনভাবে মার্কশিট পেতে পারে সে জন্য এগুলো অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই মার্কশিট দেখতে ও ডাইনলোড করতে পারবে।
তবে অনলাইনে মার্কশিট প্রকাশ করার এ সিদ্ধান্ত ঈদের আগে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed