সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার মো. রিপন (২৯)।
দুর্ঘটনায় আহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাদের হেলিকপ্টারে করে রাজধানী শহর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ওই সাতজন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed