সিলেটে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিশ্বনাথের দর্জি আখলিছুর রহমান জালালের (৩২) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে নিহতের ছোটভাই হেলাল আহমদের দেয়া অভিযোগপত্রকেই রাতে হত্যা মামলা হিসেবে নিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মামলা নং (১৮)। মামলা রেকর্ডের পর শনিবার সকাল থেকে ঘটনার রহস্য উদঘাটনে নেমেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিহতের বাড়ি বিশ্বনাথের তাজমহররম গ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। দীর্ঘ ৬ ঘন্টা তদন্ত কাজে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান উপস্থিত ছিলেন বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানিয়েছেন।
প্রসঙ্গত: বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোন কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি আখলিছুর রহমান জালাল।
পরে শুক্রবার ভোররাতে ফজরের নামাজের পর মুসল্লিরা তার লাশ সড়কের পাশে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান। পরে পুলিশকে খবর দিলে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed