পুরোহিত হত্যার আসামীকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়!
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় পুলিশ কলেজছাত্র এনামূল হককে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে বলে অভিযোগ করেছে এনামুলের পরিবারের সদস্যরা।
শনিবার (২৫ জুন) ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে এনামুলের বোন শাহনাজ আক্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এনামুলের বোন অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। যা পুলিশের মিথ্যা বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ হয়েছে। তাকে হাজির করে ঝিনাইদহের পুলিশ সুপার গণমাধ্যমকে বলেছেন, এনামুলকে গত ২০ জুন সোমবার দিবাগত রাত দুইটার দিকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ঝিনাইদহে পুরোহিত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যা পুরোটাই পরিকল্পিত মিথ্যাচার।
মূলত এনামুল হকসহ আরো দুই ছাত্রকে গত ১৬ জুন দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকদারী পুলিশ গ্রেপ্তার করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। অথচ পুলিশ তাকে বেআইনি ভাবে আটক রেখে পরে হাজির করে স্বীকারোক্তির নাটক সাজিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ও এলাকাবাসী সাক্ষী, এনামুল কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত নয়। তাছাড়া এমন জলজ্যান্ত মিথ্যাচার কেউ বিশ্বাস করেনি।
তিনি বলেন, পুলিশ ও সরকার যদি নিরাপরাধ ছাত্রদের রক্ষার বদলে তাদের ধ্বংসের খেলায় মেতে উঠে তাহলে আমরা সাধারণ জনগণ যাব কোথায়? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ভাইয়ের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। আমি অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে আমার ভাইয়ের নাম প্রত্যাহারের দাবি জানান।
তাকে নি:শর্ত মুক্তি দিয়ে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে দেশ বিদেশের বিবেকবান মানুষ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের একটি নিরাপরাধ ছাত্রের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed