Main Menu

একাদশে ভর্তির প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম অপেক্ষমাণ তালিকায় মনোনীতদের তথ্য প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলেজ ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, প্রথম অপেক্ষমাণ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন স্থান পেয়েছে, যা শূন্য আসনের তুলনায় সাড়ে ৫ গুণ।

এছাড়াও আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাওয়া যাবে। আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

অপেক্ষমাণ তালিকা থেকে ২৫-২৭ জুনের মধ্যে শূন্য আসনে ভর্তি করানো হবে।

ভর্তি প্রক্রিয়ায় প্রথম প্রতিষ্ঠানে ভর্তি বাতিল না করে দ্বিতীয়টিতে ভর্তি হওয়া যাবে না। কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চাইলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। একবার ভর্তি বাতিল করলে আর ওই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকবে না। ভর্তি বাতিল করতে হবে ১৮ থেকে ৩০ জুনের মধ্যে।

Share





Related News

Comments are Closed