মাধবপুরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুনাপাড়া গ্রাম থেকে জুবেদা খাতুন(৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মফিজুল ইসলাম লাশ উদ্ধার করেন। নিহত জুবেদা খাতুন উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া গ্রামের রিয়ান উদ্দিনের স্ত্রী।
নিহত জুবেদার পরিবারের দাবি জুবেদাকে তার স্বামির বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত। শুক্রবার সকালে জুবেদা বিষপান করেছে বলে তাদের খবর দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ গুনাপাড়া গ্রাম থেকে জুবেদার লাশ উদ্ধার করে।
মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মফিজুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশন থেকে অজ্ঞাতনামা একটি অর্ধ গলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, চা বাগানের ভিতর কিবরিয়াবাদ সেকশনের শ্রমিকরা পাতা উত্তোলন করতে গিয়ে একটি অর্ধ গলিত লাশ পরে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে থানা পুলিশ কে খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) কেএম আজমিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একRead More



Comments are Closed