কোটচাঁদপুরে দিনে-দুপুরে বাসায় দূর্ধর্ষ চুরি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি বাসায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণলোংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ভুক্তভোগী সলেমানপুর গ্রামের মোহাম্মদ আলী ড্রাইভারের স্ত্রী বিলকিস আক্তার জানান,
শুক্রবার সকাল ১০টার দিকে বাসার দরোজা ও সদর গেটে তালা লাগিয়ে তিনি ছেলেকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যান। আধা ঘণ্টা পর তিনি বাসা ফিরে দেখতে পান বাসার দরোজার তালা ভাঙ্গা ঘরের মধ্যে খাটের বিছানা উলটপালট করা আলমারী ও শোকেজের তালা ভেঙ্গে ড্রয়ার বাইরে বের করে রাখা হয়েছে।
বিলকিস আক্তার আরো জানান, চোরেরা প্রাচীরের উপর দিয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ২ ভরি ওজনের হাতের বালা ও গলার চেইনসহ নগদ ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কারা এ চুরির ঘটনাটা ঘটিয়েছে।
এ ঘটনায় বিলকিস আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানা ইনচার্জ (ওসি) আহমেদ কবির বলেন, আমি অভিযোগটি পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed