সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়: খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, পুলিশী রাষ্ট্র হয়ে গেছে।
তিনি বলেন, পুলিশ যাকে খুশী তাকে ধরে নিয়ে যাচ্ছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করছে। মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে প্রতিবাদ করা যাচ্ছে না। আইনের শাসন নেই বলে দেশের এই অবস্থা।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস কাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এতে সভাপত্বি করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হক।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন।
খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতার আসার পর থেকেই দেশকে অন্যের হাতে তুল দেওয়া জন্য কাজ করছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে এর সূত্রপাত করেছে।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাওয়ায় তারা সীমান্তে মানুষকে রক্ষা করতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপি নেত্রী।
তিনি বলেন, আজ সীমান্তের ভেতরে ঢুকে (বিএসএফ) মানুষ মেরে যাচ্ছে। তারা (সরকার) কোনো প্রতিবাদ করতে পারে না। বাংলাদেশ আজ কোনো অবস্থায় চলে গেছে যে, মিয়ানমার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে আকাশ সীমা লঙ্ঘন করে। বিজিবি আজ কিছু করতে পারছে না। কারণ নিজেদের দেশের মানুষ হত্যা করে তারা দুর্বল হয়ে গেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘দুর্বল শক্তির সরকার’ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকার দিয়ে মানুষের কল্যাণ হতে পারে না।
তিনি বলেন, দেশের আইন-আদালত, বিচারালয় কোনটাই নিরাপদভাবে কাজ করছে না। দেশের মানুষ আজ অত্যাচারিত, নির্যাতিত।
ইফতার মাহফিলে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জেডএম জাহিদ হোসেন, সহসভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. যুগ্ম মহাসচিব এসএম ডা. রফিকুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা অধ্যাপক ডা. এবি ভূইয়া, অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, অধ্যাপক ডা. এম আফতাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাবু , ডা. মো. মাগফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, যুগ্ম মহাসিচব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক উপ-উপ্চার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর মাহবুবুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিন, সাংবাদিক মাহফুজুল্লাহ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যাক্ষ সেলিম ভূইয়া, মহাসচিব জাকির হোসেন, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।-আরটিএনএন
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed