Main Menu

সায়েদাবাদে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: দিনভর যান চলাচল বন্ধ থাকার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এর আগে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল সায়েদাবাদ থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার একটি শ্রমিক কার্যালয়ের দখল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারেও যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

Share





Related News

Comments are Closed