Main Menu

ছাতকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি: ছাতকের পল্লীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে সোমবার রাতের কোন এক সময় তিনি গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছেন। উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম কানু দাস (৫০)। তিনি ওই গ্রামের মৃত হরি দাসের পুত্র।
জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে শয়ন কক্ষের তীরের সাথে গলায় রশি দিয়ে কানু দাস আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

Share





Related News

Comments are Closed