মাগুরায় কোটি টাকার ভারতীয় থ্রিপিস জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক : মাগুরায় প্রায় কোটি টাকার ভারতীয় থ্রিপিসসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
ঢাকা-খুলনা সড়কের মাগুরা পিটিআইর সামনে একটি ট্রাক থেকে এসব থ্রিপিস জব্দ করে সদর থানা পুলিশ।
সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা হাইওয়ে সড়কের পিটিআই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে ওই ট্রাকে থাকা ছয়টি বড় কাঠের কার্টন ভেঙে তার ভেতর থেকে ২ হাজার ৯০০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় কোটি টাকা।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ট্রাক ও অবৈধ থ্রিপিসের মালিকানা নিশ্চিতের চেষ্টা চলছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed