অর্ধ শতাব্দী পর আকাশে ফের স্ট্রবেরি মুন
নিউজ ডেস্ক: সুপার মুন নয়। নয় ব্লু মুনও। এবার একেবারে স্ট্রবেরি। ৪৯ বছর পর আবার আকাশে এলো স্ট্রবেরি মুন।
আজ ২১ জুন থেকে শুরু করে গোটা সপ্তাহটা আমরা দেখতে পাব এই স্ট্রবেরি মুনকে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘সলস্টাইস’। জুন মাসের এই পূর্ণিমার দিনটি থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে শুরু হয় গ্রীষ্মকাল। দিন ছোট হয়। রাত বড় হতে শুরু করে একটু একটু করে।
আলগন্গুইন উপজাতিরা মনে করত জুনের এই পূর্ণিমার দিনটি থেকে স্ট্রবেরি ফল পাঁকতে শুরু করে। তাই এই চাঁদটিকে বলে স্ট্রবেরি মুন। এই চাঁদের আরো তিনটি নাম আছে। রোজ মুন, হট মুন বা হানিমুন। এই দিন সূর্য থাকে সব চেয়ে ওপরে।
তার ফলে ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় তার রঙ হয় অ্যাম্বারের মতো। তাই একে বলা হয় হানিমুন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed