কুলাউড়ায় ৬ ইউপি’র নির্বাচিতদের শপথ গ্রহণ
কুলাউড়া সংবাদদাতা : চতুর্থ ধাপে গত ৭মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ প্রমুখ।
শপথ গ্রহণকারী ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন- টিলাগাঁও ইউপি’র মো: আব্দুল মালিক, হাজিপুর ইউপি’র আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউপি’র জুনাব আলী, পৃথিমপাশা ইউপি’র নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি’র আতিকুল ইসলাম আতিক ও ভাটেরা ইউপি’র সৈয়দ একেএম নজরুল ইসলাম।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed