বিশ্বনাথে জমে উঠেনি ঈদের বাজার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমে উঠেনি এখনো ঈদের বাজার। রমজানের শুরু থেকে মার্কেটের দোকান গুলোতে ব্যবসায় মন্দাভাব যাচ্ছে। ফলে বেশীরভাগ মার্কেটে ক্রেতা শুণ্য রয়েছে। যার ফলে ব্যবসায়ীরা রয়েছেন দুঃচিন্তায়। তবে আগামী সপ্তাহে জমে উঠতে পারে ঈদ বাজার এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।
উপজেলা সদরের অত্যাধুনিক শপিং সিটি আল-হেরা, আল-আছকা মার্কেট, মান্নান মার্কেট, বিলকিছ মার্কেট, জবান আলী মার্কেট সমুহ ছাড়াও উপজেলা সদরের ফুটপাতের দোকান গুলোতেও ক্রেতাদের উপস্থিতি অন্যান্য বছরের চেয়ে অনেক কম। প্রতি বছর ঈদ আসলে প্রবাসীরা স্বপরিবারে দেশে থাকা আত্বীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসেন। কিন্তু এবছর প্রবাসীর সংখ্যা অনেক কম। তবে রমজানের শেষ দিকে কিছু প্রবাসী দেশে আসার কথা রয়েছে।
ঈদের দিনে ছোটবড় সবাই নতুন জামা-কাপড় পড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখনো ঈদের বাজার করেনি অনেকেই। বর্তমান সময়ে কাপড়ের দাম বেশী থাকার কারনেএ বছর উচ্চবিত্ত পরিবার গুলোর কোনো ধরনের সমস্যা না থাকলেও মধ্যবিত্ত পরিবারের লোকজন ঈদের নতুন কাপড় কিনতে হিমশিম খেতে হবে। বিশ্বনাথের বেশীর ভাগ মানুষ প্রবাসে থাকায় এ উপজেলার মানুষ বাজেটের উর্ধ্বে উঠেও ঈদের কেনাকাটা করেন অনেকটা আনন্দের সঙ্গে। কিন্তু ১৫ রমজান পেরিয়ে গেলেও এখনো জমে উঠেনি ঈদের কেনা-কাটা। ঈদের কেনা-কাটার করার জন্য প্রবাসীরা উপজেলা সদরের বেচে নেন আল-হেরা শপিং সিটি, আল-আছকা, মন্নান মার্কেট, জবান আলী মার্কেট, বিলকিছ মার্কেট। এ মার্কেট গুলোতে দোকানের সংখ্যা অনেকটা বেশী হওয়ার কারণে ক্রেতা ঘুরে ঘুরে তাদের পছন্দের জিনিসপত্র ক্রয় করতে পারেন বলে তারা এ মার্কেট গুলোতেই বেশী ভিড় করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, অনেক দোকানে দুই-একজন ক্রেতা রয়েছেন। কিন্তু বাকি দোকানগুলোতে তেমন কোনো ক্রেতা নেই। ফলে ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন। অনেক ক্রেতাই ঈদের পছন্দের কাপড় ক্রয় করার জন্য বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন। তবে ২০ রমজানের পর ঈদের বাজার জমে উঠবে এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।
ক্রেতা আবু বক্কার বলেন, মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি। তবে পছন্দের কাপড় এখনও পাইনি। তবে এবারে কাপড়ের দাম অনেক চড়া বলে তিনি মন্তব্য করেন।
আল-হেরা শপিং সিটির সামিরা ফ্যাসনের পরিচালক আবদুল মুকিত বলেন, এখনো জমে উঠেনি ঈদ বাজার। তবে কিছু ক্রেতা আসা-যাওয়া করছেন। আগামী সপ্তাহের মধ্যে জমে উঠবে ঈদের কেনা-কাটা।
আল-আছকা মার্কেটের সৌখিন ফ্যাসনের পরিচালক রুহেল আহমদ কালু বলেন, এলাকায় প্রবাসীর সংখ্যা কম থাকায় ঈদের বাজার জমে উঠছে না। তবে ২০ রমজানের পর জমে উঠবে ঈদ বাজার এমনটাই মনে হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed