সিলেটের হাওড়ে এবার ধরা পড়ছে ইলিশ
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশের হাওড়গুলোতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু হাওড়ে ইলিশ মাছ পাবার কথা সাধারণত শোনা যায় না।
কিন্তু সিলেটের হাকালুকি হাওড়ে এবার এত বেশি ইলিশ মাছ ধরা পড়ছে যেটা স্থানীয়দেরও কিছুটা অবাক করে দিচ্ছে।
জুন-জুলাই মাসে মাঝেমধ্যে হাওড়ে ইলিশ ধরা পড়লেও সেটা খুব একটা বেশি নয় বলেই জানাচ্ছেন স্থানীয়রা।
মৌলভীবাজারে যে হাওড় রয়েছে বিশেষ করে হাকালুকি হাওড় কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত থাকার কারণে ইলিশ মাছগুলো হাওড়ে চলে আসে।
মেঘনা থেকে কুশিয়ারায় আসে মাছগুলো আর কুশিয়ারা দিয়ে হাওড়ে সংযোগ আছে বলে ইলিশ হাওড়ে চলে আসে।
মৌলভিবাজার জেলা মৎস্য অফিসার শফিকুজ্জামান বলছিলেন, যে বছরে নদীতে বেশি পানি হয় হাওড়ে বেশি পানি থাকে সে বছরে বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যায় হাওড়ে।
তবে এগুলোর বেশিরভাগের সাইজে ছোট হয় এবং স্বাদও ভালো নয় বলে জানালেন মি: শফিকুজ্জামান।
এই ইলিশের যে খাদ্যের অভ্যাস সেগুলো হাওড়ে পাওয়া যায় না ফলে তারা হাওড়ে বেশিদিন বাঁচেও না।
হাওড়ে যে খাবার খায় ইলিশ সেটার কারণে তাদের আকৃতিও ক্ষীণকায় হয়।
এগুলো ২৫-২৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।
এ বছর হাকালুকি হাওড় অংশে অনেক বেশি ইলিশ ধরা পড়েছে, আর পদ্মার ইলিশের ধারেকাছেও স্বাদ নয় বলে জানান মি: শামসুজ্জামান।
প্রতিবছরই জেলেরা মাছ ধরার সময় জালে দুই একটা ইলিশ ধরা পড়েই তবে এ বছর অনেক বেশি ধরা পড়ছে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed