ফেসবুকে নারীর আপত্তিকর ছবি, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নারীর ‘আপত্তিকর ছবি’ ফেসবুকে প্রকাশ করার অভিযোগে রাজধানীতে প্রদীপ কুমার প্রবীর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুন) গেণ্ডারিয়া থেকে ওই যুবককে গ্রেপ্তারের পর দু’দিনের রিমান্ডে নেওয়া হয়। ফেসবুকে ছবিগুলো দেখে ১৯ জুন রবিবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন ওই নারীর ছেলে। তিনি অভিযোগ করেন, প্রদীপ তার মাকে হুমকি দিচ্ছিলেন।
পুলিশ জানায়, প্রদীপ ও ওই নারী দুজনই ইসকন মন্দিরের ভক্ত। তারা স্বামীবাগ এলাকায় থাকেন। মন্দিরে আসা-যাওয়ার সূত্রে তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দুজনের ‘অন্তরঙ্গ মুহূর্তের’ কিছু ছবি সম্প্রতি প্রদীপ ফেসবুকে প্রকাশ করেন।
পুলিশ আরো জানায়, দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ওই নারী সম্পর্ক রাখতে না চাইলে প্রদীপ ক্ষিপ্ত হয়ে তার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে দুজনের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ করেন। এ ঘটনার পর ওই নারীর ছেলের অভিযোগের ভিত্তিতে প্রদীপকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ওই নারী বর্তমানে ভারতে অবস্থান করায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। তবে প্রদীপ কুমারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুজনের আপত্তিকর কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed