পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ আলজেরিয়ায় পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস করতে নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে।
স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার হলে নকল করতে না পারে কিংবা আগেভাগেই প্রশ্ন না পেতে না পারে সেজন্যে কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশটিতে সোশাল মিডিয়া বন্ধ করে দিয়েছে।
এর আগে স্কুলের পরীক্ষায় অনলাইনের মাধ্যমে বহু প্রশ্ন ফাঁস হয়ে গেলে দেশটিতে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা হয়।
তখন অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে দ্বিতীয়বার পরীক্ষায় বসত হয়েছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, জুন মাসে বহু ছাত্রছাত্রীই পরীক্ষার আগে ফেসবুকে ও অন্যান্য সোশাল মিডিয়া থেকে প্রশ্ন হাতে পেয়ে যায়।
এর আগের বছরগুলোতেও দেশটিতে এ ধরনের ঘটনা ঘটেছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, পরীক্ষার্থীদেরকে নকল ও প্রশ্ন ফাঁসের হাত থেকে রক্ষার জন্যেই সোশাল মিডিয়া ব্লক করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed