দক্ষিন সুরমায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরে র্যাব-৯ মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার বিকাল ৪টায় র্যাব-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এসপি পংকজ কুমার দে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তার’র উপস্থিতিতে অভিযানে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় সুমন ফুড প্রোডাক্টস’র মালিক রনি দেবনাথকে ২৫ হাজার টাকা ও প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় অপরাধ করায় মেসার্স শুভ অটো রাইস মিল’র মালিক রূপক দাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র প্রেরিত এক বার্তায় জানানো হয়েছে ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed