Main Menu

সিলেট কারাগারে দলীয় বন্দিদের ইফতার দিলেন দিলদার সেলিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য রবিবার ইফতার পাঠিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেন, দলের জন্য রাজপথে আন্দোলন করে কারাগারে থাকা নেতাকর্মীদের রেখে আমরা ভাল ভাল ইফতার করব তা মেনে নেওয়া যায় না। কারাগারে থেকেও তারা যাতে দল থেকে আস্থা না হারায় এজন্যই এ আয়োজন। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের আরো উদ্যোগ নেওয়ার।

Share





Related News

Comments are Closed