সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হলেন নুরুজ্জামান
বৈশাখী নিউজ ডেস্ক : খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, খাদ্য প্রতিমন্ত্রীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখন শুধুমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান এনামুল হক মোস্তফা শহীদ। তার মৃত্যুর পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় মহসিন আলীকে। ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ফের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান প্রমোদ মানকিন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। এরপর প্রমোদ মানকিন গত ১১ই মে ভারতের একটি হাসপাতালে মারা গেলে দুই পদই শূন্য হয়ে যায়। এক মাসেরও বেশি সময় পর নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো।
লালমনিরহাট-২ আসন থেকে নুরুজ্জামান আহমেদ এবারই প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের ১৪ই জুলাই তাকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed