সিলেটে আওয়ামীলীগ-জাসদের মধ্যে উত্তেজনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ১৪ দলের মানববন্ধনে আওয়ামী লীগ ও জাসদ নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ শান্ত হন। মানববন্ধনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী গুপ্তহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ দল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকাল ৩টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন শুরু হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি চলছিল।
এক পর্যায়ে সিলেট মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ জেলা জাসদের সভাপতি কলন্দর আলীকে বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের কাছে দাবি জানান। এ সময় আসাদ উদ্দিন সময় সল্পতা দেখিয়ে কলন্দর আলীকে বক্তব্য দিতে রাজি হননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দেয়।
পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed