Main Menu

সিলেটে ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর বালুচর এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা।
শনিবার রাত ১১টার দিকে বালুচর মডেল স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সেজুল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেজুল মিয়া উত্তর বালুচরের বাসিন্দা বলে জানা গেছে।
রাতে বালুচর এলাকা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেজুল মিয়া। কিন্তু মডেল স্কুলের সামনে যাওয়া মাত্র কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপরই ছুরি মেরে দামি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা সেজুলকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান- ছিনতাইয়ের ঘটনাস্থলের ঠিক ১শ’ গজ দূরেই আম্বরখানা-টিলাগড় সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি চেক করছিল। পুলিশ থাকা সত্বেও ছিনতাইকারীরা এ ঘটনা কীভাবে করল, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

Share





Related News

Comments are Closed