Main Menu

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ১১জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁ মাষ্টারপাড়া এলাকায় আনন্দ স্কুলের ১১জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীরা বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আনন্দ স্কুলের ২জন শিক্ষক মাহাফুজা আক্তার ও ফাতেমা আক্তার তাদের আটক করে এবং শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির টাকা ছিনিয়ে নেয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়।
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থী, অভিভাবকরা। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের হাতে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed