Main Menu

সুনামগঞ্জে ২শ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ২শ জন হতদরিদ্র চক্ষু রোগীর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও চোখের ছানি পড়া অপারেশন, চশমা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিনব্যাপি এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক।
কার্যক্রম পরিচালনা কাজে সহায়তা করেন পদক্ষেপ এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাদল হোসেন, আশরাফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ, এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান।
উল্লেখ্য পদক্ষেপ ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে ইতিপূবের্ ঐ এলাকায় ১৬ টি স্বাস্থ্য ক্যাম্প ও ২ টি চক্ষু শিবির সফলভাবে সম্পন্ন করা হয়। কর্মসূচীটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। কার্যক্রম পরিচালনা কাজে কারিগরি সহায়তায় অংশ নেন ভার্ড এর মেডিকেল টিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,সুরমা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডেও মহিলা সদস্যা হাফছা বেগম, ৮ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন ও শিক্ষক সমাজসেবক জুয়েল আহমদ । তারা বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রমে বেসরকারী সংস্থাগুলো উদ্যোগী হলে প্রত্যন্ত এলাকায় সরকার ঘোষিত সবার জন্য স্বাস্থ্যসেবা কর্মসুচি দ্রুত পৌছানো সম্ভব হবে।

Share





Related News

Comments are Closed