Main Menu

বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মিছিল-সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০ রমজানের পূর্বে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যেগে ১৭ জুন শুক্রবার নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তীতে মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল- সমাবেশে সিলেটের চা-রিক্সা-নির্মান শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকরা অংশগ্রহন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা এবং পরিচলনা করেন সাধারন সম্পাদক মুখলেছুর রহমান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় আহŸায়ক হৃদেশ মুদি, সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের সামনে এমন এক সময় সমাগত হয়েছে যখন সারা দুনিয়া জুড়ে আজ মালিক স্বার্থের পাহারাদার সা¤্রাজ্যবাদী-পুঁজিবাদী শক্তি শ্রমিকশ্রেণীর ওপর তার আক্রমণের থাবাকে জোরালো রূপ দিয়েছে। যার অংশ হিসেব বাংলাদেশের মালিক স্বার্থের পাহারাদার সরকার পাইকারী ছাঁটাই, লে-অফ ও বিরাষ্ট্রীকরণের মাধ্যমে শ্রমজীবী মানুসের জীবনে নামিয়ে এনেছে এক অবর্ণনীয় দুর্ভোগ। আজকের সভ্যতা নির্মাণে যে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি সেই শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুণ। প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে যে শ্রমিকরা দেশের বৈদেশিক মূদ্রা আয় করছে অথচ ঈদের পূর্বে বেতন ও বোনাসের জন্য আন্দোলন করতে হচ্ছে। তাহলে সাভাবিক ভাবেই প্রশ্ন আসে যদি বোনাস ও বেতন না পায় তাহলে তাদের পরিবার চলবে কি করে? এই অনিশ্চয়তা নিয়ে তারা কিভাবে দিনাতিপাত করবে ? তাই প্রতি বছরের ন্যায় আন্দোলনের অংশ হিসেবে হিসেবে ২০ রমজানের পূর্বে শ্রমিকদের ন্যূনতম বেতন ও বোনাসের দাবী জানাচ্ছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

Share





Related News

Comments are Closed