কমলগঞ্জে গরু নিয়ে নাটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি চুরি হওয়া গরু নিয়ে নাটক শুরু হয়েছে। গত ৬দিন ধরে পুলিশের উদ্ধারকৃত গরু মালিককে না দিয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা আটক গরু বিষয়ে কোন সিদ্ধান্ত দিচ্ছেন না।
অবশেষে শনিবার দুপুরে থানায় এক সালিশ বৈঠকে কমলগঞ্জ পৌরসভার মেয়রের নিকট পুলিশ গরুটিকে হস্তান্তর করেছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর হস্তক্ষেপে অবশেষে ভেটেনারি সার্জন গরুটি পরীক্ষা করার পর শনিবার সন্ধ্যায় গরুর মালিক আদমপুরের কাওয়ারগলা গ্রামের হোসনে আরা চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
গত ১১ জুন বিকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রাজকান্দি পাহাড়ে ঘাস খেতে গেলে গরুটিকে খালিস মিয়া গংরা তাদের দাবী করে নিয়ে যায়। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ পুলিশ গরুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবশেষে শনিবার গরু নিয়ে নাটকের অবসান ঘটে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed