ঢাকার উত্তরা থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশে একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দমকল বাহিনীর মহাপরিচলক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০৮টি চাইনিজ পিস্তল, ২৫৫টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট রয়েছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিদর্শক মাহমুদুল হক বলেন, তুরাগ থানার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে এই অভিযান শুরু করা হয়। ডুবুরি মনির ও মকবুল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান বলেন, যে ম্যাগাজিনগুলো পাওয়া গেছে তার মধ্যে ২২০টি এসএমজির; পিস্তলগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তুরাগ নদীর একটি শাখা দিয়াবাড়ি খাল। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। জায়গাটি তুরাগ থানার আওতাধীন। এর পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে। ডুবুরি দল খালে তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে একটি ব্যাগের ভেতরে ১০৮টি পিস্তল পাওয়া গেছে। সব অস্ত্র আটটি ব্যাগে ছিল। গুলি গুলো টিফিন বক্সের মধ্যে ছিল। টিফিন বক্সটি ব্যাগের ভেতরেই পাওয়া যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের এক সদস্য পরিবারের সদস্যদের নিয়ে উত্তরা-১৬ নম্বর সেক্টরের বেড়িবাঁধ লাগোয়া দিয়াবাড়ি খাল এলাকায় বেড়াতে যান। এ সময় সেখানে দু’টি দামি জিপ ও কয়েকজন ব্যক্তির গতিবিধি দেখে তার সন্দেহ হয়। তিনি বিষয়টি তুরাগ থানা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে পৌছে। তারা খালের পাড়ে বাজারের ব্যাগের মতো কিছু দেখতে পান। ব্যাগটির কিছু অংশ ছিল পানিতে। পুলিশ ওই ব্যাগ উদ্ধার করে ভেতরে প্রচুর অস্ত্র ও গুলি পায়। এরপর ভালোভাবে চারপাশ পর্যবেক্ষণ করে পুলিশের সন্দেহ হয়, খালে আরও অস্ত্র থাকতে পারে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর পাঠানো হয়। ডুবুরিরা পৌছে খালের পানি থেকে আরও সাতটি ব্যাগ উদ্ধার করে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed