Main Menu

সিলেটে সড়ক দূর্ঘটনায় আটদিনে নিহত ৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে রমজানের শুরুতেই গত আটদিনে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।
১৫ জুন বুধবার সিলেট-বিয়ানীবাজারে সড়কের মেওয়া এলাকায় সিএনজি অটোরিকসা ও অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে মাসুক আহমদ নামে এক যাত্রী নিহত হন।
১৪ জুন মঙ্গলবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় রাস্তা অতিক্রম করার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মাজেদা বেগম (৩৫)।
একইদিন রাতে সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নগরীর ইলেক্ট্রিসাপ্লাই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোটরসাইকেল আরোহী মো. খলিল উল্লাহ’র মৃত্যু হয়েছে।
রমজানের প্রথমদিনে ৭ জুন সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশার আরোহি খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ নিপোবন আবাসিক এলাকার অরজিত রায় ও তার স্ত্রী সুমিতা দাস নিহত হন। নিহত অরজিত রায় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও সুমিতা দাস দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দুর্ঘটনায় গুরুতর আহত হয় তাদের মেয়ে স্নেহা।
৮ জুন বিকেল ৫টার দিকে মহানগরীর শেখঘাটে জিতু মিয়ার পয়েন্টে একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় প্রাণ হারান এক রিকসাচালক। এ সময় আরো ২ জন আহত হন।
একইদিন জকিগঞ্জ-কালিগঞ্জ সড়কের সেনাপতি নামক স্থানে লেগুনা চাপায় জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে ময়ুর আলী (৫০) নিহত হন। আহত হন শিশু ও মহিলাসহ অন্তত ১০ যাত্রী।
১৩ জুুন সিলেট-কানাইঘাট বোরহান উদ্দিন সড়কে বাস উল্টে আহত হন প্রায় ২০ জন। ওইদিন দুপুরে বোরহান উদ্দিন সড়কের মির্জার গ্রামের মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed