লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে । এ সময় আরো দুইজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বুধবার (১৫ জুন) রাতে আল জাওয়াইয়া শহরের অদূরে মুত্রুত এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা মাত্র সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে রুমে আগুন ছড়িয়ে পড়ে । এতে রুমে থাকা পিরোজপুর জেলার মটবাড়িয়া ভিটাখালী ইউনিয়নের বেলাল হোসেন, একই এলাকার চুন্নু মিয়া, মোস্তফা , দুলাল ও হানিফের শরীর আগুনে ঝলসে যায়।
পরে স্থানীয় অন্যান্য শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে আল- জাওয়াইয়া সেন্টাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত ত্রিপলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা, বেলাল হোসেন ও হানিফ মারা যান । অপর দুইজনের অবস্থাও আশঙ্কজনক।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed