Main Menu

সাবেক ইউপি চেয়ারম্যান আকমল আলীর ইন্তেকাল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল আলী আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মৃত্যুকালে ৭ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে। শুক্রবার বিকেল ৩টায় মরহুমের গ্রামে বাড়ি উপজেলার মুফতিরগাঁও গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, মরহুেেমর ছেলে লুৎফুর রহমান। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন রাজনীতি,সামাজিক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed