Main Menu

ছাতকে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

ছাতক প্রতিনিধি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে অটোরিকশা-লেগুনা মুখোমুখি সংঘর্ষে লেগুনার হেলপার আবুল ফজল ঘটনাস্থলেই মারা যান।
শুক্রবার বেলা আড়াইটায় ছাতক থেকে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ও সিলেট থেকে ছাতকগামী একটি লেগুনার মধ্যে মুখোমূখি সংঘর্ষে লেগুনার হেলপার নিহত ও ৩ যাত্রী আহত হয়। সিএনজি ও লেগুনা অনটেষ্ট গাড়ি বলে জানা গেছে।
নিহত হেলপার আবুল ফজল (২৩) ছাতকের কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়াজিব আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

Share





Related News

Comments are Closed