Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল ওয়াছেহ্ চৌধুরী জুবের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াাহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খোর্শেদ, বিএনপি নেতা কামাল হাসান জুয়েল, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আবেদীন, অর্পন ঘোষ, খালেদুর রশিদ ঝলক, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল খালিক, আবদুল কাইয়ুম, ফিরোজ আলী, স্বপন আহমদ, মামুন আহমদ, ফাহিম রহমান মৌসুম, মুহিবুর রহমান লিটন, আশরাফ উদ্দিন রাজিব, আজিজ খান সজিব, তারাব আলী লিটন, বাইন উদ্দিন, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, আবু ইয়ামিন চৌধুরী, মনিরুজ্জামান মিজান, ছদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, এসএম ফখরুল ইসলাম, এমদাদুল হক খান, তাজুল ইসলাম সাজু, আবুল হোসেন, হেলাল আহমদ মাসুম, এস. কে শাহিন, আশিক আহমদ, মোজাহিদ আলী, মাজহারুল ইসলাম মোর্শেদ, শায়খুল আলম চৌধুরী, কয়ছর আহমদ সাহেদ, মোজাম্মেল হক, সৈয়দ মিনহাজ, সোয়েব আহমদ খান, সায়েব খান, আবুল হোসেন, মনির আহমদ, ইকবাল হোসেন, ফারহান ইসলাম, মিনহাজুল আম্বিয়া জাকের, মিছবাহ উদ্দিন, জানিনুর রশিদ জনি, কামরান আহমদ, আব্দুল কাদের, শেখ শরিফ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed