‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী’
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না। তিনি বলেন, সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে যা দেশের মানুষ জানেন না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এলডিপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীকের সভাপতিত্বে মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন, এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed