Main Menu

বিশ্বনাথে যুবদল নেতা গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা ফাহাদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের মৃত কবির মিয়া মেম্বারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত যুবদল নেতার বিরুদ্ধে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে সংহিসতার মামলা রয়েছেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
পুলিশ সূত্রে জানাযায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুটি মামলার পলাতক আসামি ফাহাদ আহমদ কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি কে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed