ক্যান্সার আক্রান্ত সাংবাদিক রাহমান কলকাতা যাচ্ছেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজের প্রভাষক আবদুর রাহমান। আজ বুধবার সকাল ৭টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
গত বছরের ডিসেম্বর মাস থেকে সাংবাদিক আবদুর রাহমান অসুস্থ। প্রথমে তার খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পর পাকস্থলিতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি ইতোমধ্যে ঢাকার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোয়াররফ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। গত কিছুদিন ধরে ফুসফুস ও তলপেটে পানি জমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতায়ও তিনি ভূগছেন।
সাংবাদিক আবদুর রাহমানের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। তাঁর বড় ভাই আবু সাঈদ রাউফি ও ছোট ভাই আবদুল কুদ্দুছ সকল মহলের কাছে দোয়া চেয়েছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed