সিলেটে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হযেছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ (৩৫) নগরীর ইলেকট্রনিক সাপ্লাই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। এসময় তিনি বাসায় ফিরছিলেন।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন জানান, সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় খলিল উল্লাহ ও তার সঙ্গে থাকা আবুল বাশার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন। আহত আবুল বাশারের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed