জকিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এইচএসসি পরীক্ষার্থী সাজু আহমদ খান (২০) পরীক্ষা শেষ করার আগেই আত্মহত্যা করলো। এ বয়সে কোনো কারণ ছাড়া আত্মহত্যা করবে, তা ভাবতে অবাক লাগে। অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত সাজুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন তার বন্ধু-বান্ধব ও আত্মীয়রা ।
shaju khan নামক ফেসবুক আইডিতে মাঝে-মধ্যে ছবি দিতেন সাজু। সেই সুবাদে দূর ও কাছে থেকে চিনতেন অনেকেই তাকে। কিন্তু না ফেরার দেশে সে চলে যায় গত শনিবার (১১ জুন) সেহরির পর কোনো এক সময়। তাও নিজ বসত ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে।
স্থানীয়রা জানান, জকিগঞ্জের পাঠানচক গ্রামের নিয়াজ উদ্দিন খানের পুত্র সাজু। বাবা সৌদি আরব থাকেন। ৬ ভাই-বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে মা-বাবা, ভাই-বোন ও স্বজনের কান্না যেনো থামছে না। ঐ দিন বিকেল ৪টার দিকে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed