খানসামা থানা ভবন এখন কবুতরের অভয়াশ্রম!
নিউজ ডেস্ক: দিনাজপুরের খানসামা থানা ভবন এখন কবুতরের অভয়াশ্রমে পরিনত হয়েছে। থানা পুলিশ অপরাধীদের জন্য ভয়ঙ্কর হলেও সেই থানা পুলিশই কবুতরের (পায়রা) জন্য এখন নিরাপদ স্থান। পুলিশ সদস্যদের ভালোবাসা আর থাকা-খাওয়া নিশ্চিত হওয়ায় দিনাজপুরের খানসামা থানা কবুতরের জন্য হয়েছে অভয়াশ্রম।
ভোর রাতে পায়রার বাকুম বাকুম ডাকে ঘুম ভেঙে যায় পুলিশ সদস্যদের। নির্দিষ্ট কয়েক পুলিশ সদস্য সকাল, দুপুর ও বিকেলে কবুতরের খাবার ও পানি সরবরাহ করে থাকায় তাদের সঙ্গে সৃষ্টি হয়েছে সখ্য। কবুতরগুলো তাদের হাতের ওপর এসে বসে খাবার গ্রহণ করে। এতে করে পুলিশ সদস্যরা শত ব্যস্ততার মাঝেও আনন্দ উপভোগ করে থাকেন।
উপ-পরিদর্শক আবদুল আজিজ বলেন, পায়রা সুখের প্রতীক। কবুতর অবুঝ প্রাণি এবং শান্তির প্রতীক। সেই প্রাণিকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। খানসামা থানার দ্বিতীয় ফ্লোরে কবুতরের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। সেখানেই থাকে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক কবুতর। নিয়মিত খাবার, পানি ও পরিচর্যা করায় কবুতরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
খানসামা থানার এএসআই নূর ইসলাম জানান, খানসামা থানায় অনেক কবুতর থাকায় এখানের পুলিশ কর্মকর্তারা মনে করেন এই এলাকায় অপরাধমূলক কাজ অনেক কম। অনেক কবুতর থানা চত্বরে বসবাস করায় এখানে শান্তি বিরাজ করছে।
খানসামা থানার ওসি কৃষ্ণ সরকার জানান, খানসামা থানা ভবনে ইচ্ছা করে কোনো কবুতর পালেনি। বিভিন্ন এলাকা থেকে কবুতর এসে থানা ভবনে বাসা বেঁধেছে। পরে কবুতরের জন্য আলাদা আলাদাভাবে কাঠ দিয়ে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed