Main Menu

রংপুরে বাস খাদে: একই পরিবারের ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামনাথপুর ইউপির আংরার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি পরিবহনের একটি বাস রামনাথপুরের আংরার ব্রিজ এলাকায় পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিন সদস্য নিহত হন। এসময় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে সুমন ও হীরা নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহততের নাম পরিচয় পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed