Main Menu

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক অজ্ঞাতনামা (৩০) যুবকের গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট থেকে এই লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানার এস আই এসরাকুল বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, বেতদিঘী ইউনিয়নের গ্রাম পুলিশ মারফৎ খবর পেয়ে ওই ইউনিয়নের দামার মোড় মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মৃতদেহটিতে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed