Main Menu

মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক আব্দুল কালাম (৩৩)।

শহরের রাজা মিয়া সেন্টারের সামনে রোববার (১২ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ১টি ট্রাকে ধান লোড করা হচ্ছিল। এসময় ১টি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশর্ক (এসআই) লাইলাতুন নাহার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed