Main Menu

সিলেটে প্যানেল ভুক্ত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের (সদ্য জাতীয়করণকৃত) সহকারী শিক্ষকদের নিয়োগ দানের দাবীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন ও ডিপিওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে মানববন্ধন শেষে সকল প্যানেল ভুক্ত প্রাথমিক শিক্ষকদের এক সাথে নিয়োগের দাবীতে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিলেট জেলার প্যানেল শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান, মোঃ ওলিউর রহমান, আজগর আলী, রোকশানা বেগম, অমল কুমার চন্দ, আব্দুল মজিদ, আজগর আলী, মোঃ হারুন, মেঃ রাসেল, ঝুমা, পপি, আছমা, কল্পনা বিপ্লব, অর্পণা, শিল্পি, সুজিত, আতিকুর, স্বপন, জীবন, জাকির, সামসুন নাহার, সলিম প্রমুখ।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, সরকার সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মামলায় উচ্চ আদালতের রায়ে হেরে নব্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে শূণ্য পদে নিয়োগ দানের জন্য অফিস আদেশ প্রদান করেন। কিন্তু তার আগে সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বদলী হয়ে শূণ্য পদে শতকরা ৯০ ভাগ পদ পুরণ হয়ে যায়। তাই রায় প্রাপ্ত ২৪ হাজার শিক্ষককে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় প্যানেল ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলী জনিত পদ ফেরত বা বদলী পদে এক সাথে ২৪ হাজার শিক্ষককে নিয়োগ দানের দাবী জানান।

Share





Related News

Comments are Closed