Main Menu

সিলেটে নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসী: ছাত্রদলের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন ও মহানগর ছাত্রদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী সহ ছাত্রদল নেতাকর্মীদের বাসায় গ্রেফতারী পরোয়ানা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পবিত্র রমজানে তল­াসীর নামে পরিবারের সদস্যদের হয়রাণীর তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ ও সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির।
শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণগ্রেফতারের নামে গণবাণিজ্যের অংশ হিসাবে বিরোধী দল দমনের চেষ্ঠা চলছে। বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে পবিত্র মাহে রমজানের রাতে গ্রেফতারী পরোয়ানা ছাড়া প্রয়োজনী কাগজপত্র বিহিন পুলিশী তল­াসী ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরণ অবিলম্বে বন্ধ করুণ। অন্যথায় সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
অনুরূপ এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর শাখার আহবায়ক বিএনপি নেতা সালেহ আহমদ খছরু ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed