Main Menu

দক্ষিণ সুরমায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বাউরবাগ গ্রামের সিরাজ মিয়ার কন্যা খাদিজা (৩) বাড়ীর পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। বাড়ীর লোকজনের অজান্তে বাড়ীর পুকুরে সে পড়ে গেলে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। পরে পুকুরে তল্লাশী চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মোগলাবাজারে চিকিৎসকের কাছে নেয়া হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল সিরাজ মিয়ার বাড়ীতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মোগলাবাজার থানাকে অবহিত করলে শিশু খাদিজার লাশ দাফন সম্পন্ন করা হয়।

Share





Related News

Comments are Closed