Main Menu

মিতু হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আটক

নিউজ ডেস্ক: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় শাহজাহান ওরফে রবিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি এ ঘটনার ‘মূল হোতা’। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ থানার শীতলঝর্না এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবীন কুমিল্লার লাকসাম থানার মো. শাহজাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানান, শাহজামান মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

আজ শনিবার বেলা পৌনে ১টায় সিএমপি কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, মিতু হত্যার সময় ঘটনাস্থলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে যে যুবক হত্যাকাণ্ডে অংশ নেয় আমরা সন্দেহ করছি রবিনই সে যুবক। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় এর আগে শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

Share





Related News

Comments are Closed