সিলেটে শিবিরের সভাপতিসহ গ্রেফতার ৪৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের বিশেষ অভিযানে কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জুবায়েরসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জুবায়েরসহ জামায়াত-শিবিরের মোট ১০জন কর্মী রয়েছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) ও জেলা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
এসএমপি’র আওতাধীন ৬ থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে কোতোয়ালী থানা ৫ জন, জালালাবাদ থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, দক্ষিণ সুরমা থানা ৩ জন এবং মোগলাবাজার ও শাহপরাণ থানা ১ জন করে গ্রেফতার করে। দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ২ শিবির কর্মী রয়েছেন। এসএমপি’র কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত শিবিরের ৮ জন এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃতদের মধ্যে কানাইঘাট ডিগ্রী কলেজ শিবিরের সভাপতি জুবায়েরও রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুজ্ঞান চাকমা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed