প্রস্তাবিত বাজেট ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার গণবিরোধী দলিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় আম্বরখানা পয়েন্টে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মিছিল শেষ হয়। বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, রাজিকুল ইসলাম রানা, শ্রমিকফ্রন্ট নেতা মামুন বেপারী, ছাত্র ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, সুমন মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণের উপর টেক্সের বোঝা ছাপানো হয়েছে। এই বাজেটে গরীব জনগণের সম্পদ মুষ্টিমেয় লোটেরা ধনীকের হাতে প্রবাহিত করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে কথার ফুলজুড়ি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানো মনোতুষ্ঠির নিষ্ফল প্রয়াস চালানো হলেও একথাটি দিবালোকের মতো স্পষ্ট যে, বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের টেক্সের টাকায় দেশী-বিদেশী লুটপাটকারীদের পকেট ভারী করা। এদেশের ছাত্র সমাজ দীর্ঘদিন থেকে জাতীয় বাজেটের ২৫% শিক্ষা খাতে বরাদ্দের দাবী করে আসছে। কৃষক ও কৃষিকে রক্ষার জন্য উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দের দাবী কৃষকের দীর্ঘ দিনের। কিন্তু বাজেটে তা উপেক্ষিত। ধনীকে আরো ধনী করা, গরীরকে আরো গরীব করা, ধন-বৈষম্য ও শ্রেণী-বৈষম্য বৃদ্দি করা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি করা ইত্যাদি হবে বাজেটের ফলাফল। বক্তারা, গণবিরোধী বাজেট প্রত্যাহার করে মুক্তিযোদ্ধের চেতনায় শোষণমুক্ত সমাজ নির্মাণের লক্ষে বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবানন জানান।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed