Main Menu

সিলেটে সাঁড়াশি অভিযানে আটক ১৭১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার পলাতক আসামি।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত সিলেট রেঞ্জের অন্তর্গত চারটি জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এদের মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ৪১ জন, হবিগঞ্জ জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৪২ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও মহানগর এলাকা থেকেও আরো ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

Share





Related News

Comments are Closed